মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েশেখ হাসিনা ফিরে এলে দেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায়ে...

শেখ হাসিনা ফিরে এলে দেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায়ে দেবে : হাসনাত আবদুল্লাহ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলে বাংলাদেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায়ে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

হাসনাত বলেন, উনার জন্য একবার বিমান পাঠাও, গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করে। এগুলো নাটক। উনি বলতো না সারাজীবন ‘আমরা পালিয়ে যাবো না’। পালিয়ে যাবো না বলে যে চলে যায় সে আসি আসি বলেও আর আসবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র‍্যালিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দিন শেষে সে (শেখ হাসিনা) আসবে না। এলে আমরা তাকে ওয়েলকাম করি। এলে তার জন্য ফুল নিয়ে যাব। বাংলাদেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায়ে দেবে।’

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরও বলেন, ‘আমরা চাই সে ফেরত আসুক। ফেরত এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। এগুলো সব নাটক। আওয়ামী ধর্মে উজ্জীবিত কিছু লোক আছে, উনাদের জন্য এসব নাটক করে। আসতে হলে বর্ডার চেক করতে হয়? মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক-ফোকর দিয়ে আসার জন্য রেকি করে। তাদের স্বভাবের মধ্যে স্মাগলিং আছে। দিন শেষে সে আসবে না। এলে আমরা তাকে ওয়েলকাম করি। এলে তার জন্য ফুল নিয়ে যাবো। বাংলাদেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায়ে দেবে।’

আরও পড়ুন

সর্বশেষ