মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আ.লীগের সংবাদ সম্মেলন বুধবার বিকালে

আ.লীগের সংবাদ সম্মেলন বুধবার বিকালে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামী বুধবার বিকালে সংবাদ সম্মেলন করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের জবাবে ওই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিন বিকাল ৩টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের প্রতি খালেদা জিয়ার বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটির নেতারা তাদের অবস্থান তুলে ধরবেন।

আরও পড়ুন

সর্বশেষ