মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সোনালী ব্যাংকের টাকা চুরির ঘটনায় দুই আসামি রিমান্ডে

সোনালী ব্যাংকের টাকা চুরির ঘটনায় দুই আসামি রিমান্ডে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেলের স্ত্রী মাহিমা বেগম ও ট্রকচালকের সহকারী আলমগীরতে তিন দিনের রিমাণ্ডে পাঠিয়েছে আদালত। কিশোরগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হামিদুল ইসলাম আজ মঙ্গলবার রিমাণ্ডের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশ তাদেরকে সাত দিনের রিমাণ্ডে র জন্য আবেদন করেছিল।

শুনানি শেষে উন্মুক্ত আদালতে আদেশ না দিয়ে পরবর্তী সময়ে ব্যক্তিগত কক্ষে (চেম্বারে) নথি পর্যালোচনা শেষে উভয়কে তিন দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন বিচারক।
পুলিশ জানায়, লুট হওয়া ১৬ কোটি ৪০ লাখ টাকার মধ্যে দুই দফায় র‌্যাব ও পুলিশ উদ্ধার করেছে ১৬ কোটি ২২ লাখ ছয় হাজার ৬৪ টাকা। ক্রয় করা ২২২ বস্তা চাল কেনা হয়েছিল। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। সব মিলিয়ে ১৬ কোটি ৩৪ লাখ ছয় হাজার ৬৪ টাকার একটি খসড়া হিসাব পুলিশের কাছে রয়েছে। রিমান্ডে থাকা সোহেল ও তাঁর ভাই ইদ্রিসের কাছে বাকি প্রায় ছয় লাখ টাকার হিসাব চাইছে পুলিশ। খরচ হয়ে থাকলে কীভাবে হয়েছে, তাও জানতে চাইছে তারা।
মামলার তদন্ত কর্মকর্তা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, মামলার অগ্রগতি বেশ ভালো। টাকা লুট ও এর সঙ্গে অন্য কারা জড়িত ছিলেন, তা চিহ্নিত করার কাজটি বাকি ছিল।
আরও পড়ুন

সর্বশেষ