মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়মওদুদ, আনোয়ার, রফিকের জামিন মঞ্জুর

মওদুদ, আনোয়ার, রফিকের জামিন মঞ্জুর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে তিন মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

রোববার এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

জামিন আবদেনকারী আইনজীবী আনোয়ারুল ইসলাম শাহিন জানান, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে বাধা নেই।

আরও পড়ুন

সর্বশেষ