সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআগাম জামিন পেলেন আমির হামজা

আগাম জামিন পেলেন আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে করা মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত ৮ সপ্তাহের জন্য জামিন প্রদান করেন। একইসঙ্গে তাকে সিরাজগঞ্জের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আমির হামজার আইনজীবী শিশির মনির বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে মানহানির মামলা তাকেই করতে হয় যার মানহানি হয়েছে। একজনের মানহানির জন্য আরেকজন মামলা করতে পারে না। এটি আইনের ভুল প্রয়োগ করা হয়েছে।বাংলাদেশ অর্থনীতি

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ওয়াজ মাহফিলে আমির হামজা বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য দেন। এমনকি নারী সংসদ সদস্যদের নিয়েও তিনি বিরূপ মন্তব্য করেন, যা দুঃখজনক।

এর আগে গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন।

আরও পড়ুন

সর্বশেষ