সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন : মির্জা ফখরুল

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন : মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে যেহেতু ৯৫ ভাগ মানুষ ভোট দেয়নি তাই বর্তমান সরকার বৈধ সরকার হতে পারে না। অবিলম্বে মানুষের মনের ভাষা বুঝে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।

শুক্রবার বিকেলে নীলফামারী জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, এদেশে এখন গণতন্ত্রের লেশ মাত্র নেই। দেশ আজ স্বৈরশাসন ও বাকশালে পরিণত হয়েছে। জোর করে বন্দুক ও পিস্তল দিয়ে এ সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। জোর করে এর আগেও কেউ ক্ষমতায় থাকতে পারেনি এ সরকারেরও পারবে না। তিনি বলেন, জনগণ ও গনতন্ত্র থেকে বিচ্ছিন্ন এ সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনৈতিকভাবে যখন পাচ্ছে না তখন বন্ধুক ও পিস্তল দিয়ে বিরোধী দলের রাজনীতি দমন করার চেষ্টা করছেন।

জামায়াতের সাথে জোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এই স্বৈরাচারি সরকারের পতন তরান্বিত করতে জামায়াত বিএনপির সাথে আছে এবং থাকবে। জামায়াত ১৮ দলীয় জোটের অন্যতম শরিকদল।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সামসুজ্জামান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট ফরহাদ হোসেন আযাদ, ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসেন, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম, মীর সেলিম ফারুক, রাজ্জাকুল ইসলাম রাজা, মোস্তফা হক বাচ্চু, বিএনপি নেতা আব্দুল গফুর সরকার, সাইফুল্ল্যাহ রুবেল, ছাত্রদল নেতা আব্দুস সালাম বাবলা প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ