সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সহিংসতায় রেলে ক্ষতি প্রায় ৭০ কোটি টাকা: রেলমন্ত্রী

সহিংসতায় রেলে ক্ষতি প্রায় ৭০ কোটি টাকা: রেলমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি-জামায়াতের সহিংসতায় রেলে ক্ষতি প্রায় ৭০ কোটি টাকা বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের লাকসাম-চিনকি আস্তান ডাবল লাইনের কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী অংশ পরিদর্শন শেষে এ কথা বলেন।

তিনি বলেন,যারা এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে এবং ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে ৪২টি মামলা করা হয়েছে। কিছু আসামী গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে। রেলের নিরাপত্তা আরো বৃদ্ধি করা হচ্ছে যাতে রেলের ক্ষতি না করতে পারে।

রেলমন্ত্রী বলেন, লাকসাম-চিনকি আস্তান ডাবল লাইনের কাজ দ্রুত শেষ হলে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

আরও পড়ুন

সর্বশেষ