বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঅনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রিও শুরু হবে আজ। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৩ মার্চ থেকে শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হবে।

এবার ৩ মার্চ মিলবে ১৩ মার্চের অগ্রিম টিকিট। এছাড়া ৪, ৫, ৬,৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট। আর ফিরতি ট্রেনের টিকিট বিক্রি করা হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।

অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের বিশেষ অনুরোধে যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট প্রদান করা হবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।

এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হবে আজ ৩ মার্চ থেকে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের অগ্রিম টিকিট কিনতে পারবেন যাত্রীরা। সকাল থেকে কাউন্টার ও অনলাইন-দুই মাধ্যমেই অগ্রিম টিকিট বিক্রি হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে পছন্দের বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ