বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দেশের ৯৫ শতাংশ মানুষ প্রহসনের নির্বাচন অংশ নেয়নি : ড.খন্দকার মোশাররফ

দেশের ৯৫ শতাংশ মানুষ প্রহসনের নির্বাচন অংশ নেয়নি : ড.খন্দকার মোশাররফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ৫ জানুয়ারীর মত নির্বাচন বাংলাদেশে আর কখনো হয়নি। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির আন্দোলন সম্পূর্ণ সফল হয়েছে। সারা দেশের ৯৫ শতাংশ মানুষ প্রহসনের নির্বাচন অংশ নেয়নি।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ