বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সামনে আরো কঠোর আন্দোলন আসছে : ড. ওসমান ফারুক

সামনে আরো কঠোর আন্দোলন আসছে : ড. ওসমান ফারুক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, বর্তমান বাকশালী সরকার যদি মনে করেন, বিএনপির নেতাকর্মীদের জেলে রেখে আন্দোলন দমন করবেন, তাহলে তা হবে তাদের চরম ভুল। তারা আমাদের আন্দোলন দমন করতে পারেনি।সামনে আরো কঠোর আন্দোলন আসছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস কাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ, সাবেক প্রো-ভিসি প্রফেসর ড.আ ফ ম ইউসুফ হায়দার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মোস্তাহিদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.পিয়াস করিম, ড. মাহফুজ উল্লাহ, জাতীয় প্রেস কাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ