ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক সেনা প্রধান হারুনুর রশীদ ও ব্যবস্থাপনা পরিচালনা পরিচালক রফিকুল আমিনসহ ৫১ কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠনের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
ডেসটিনির বিরুদ্ধে ৪ হাজার ১শ ১৯ কোটি ২৪ লাখ ৩শ ৮২ টাকা আত্মসাৎ করার অভিযোগে এই চার্জশীট গঠন করা হচ্ছে।




