ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার মাত্র তিনদিনের মাথায় ইসমাত আরা সাদেকের দপ্তর বদল করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব নেন। তবে ওই দপ্তর বদল করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। বুধবার সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী নিজেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি এখন প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করবেন।
গত রবিবার নতুন মন্ত্রিসভার শপথের পর দপ্তর বণ্টনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পেয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী এএইচএসকে সাদেকের স্ত্রী ইসমাত আরা। যশোর-৬ (কেশবপুর) আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন ইসমাত আরা।




