শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপি আন্দোলনের নামে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে

বিএনপি আন্দোলনের নামে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আন্দোলনের নামে যারা নাশকতা করে জ্বালাও-পোড়াও করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, তার কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। বুধবার বিকেলে রাজধানীর টিসিবি ভবনে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করি, তারা এটা বুঝতে পেরে কোনো রকম নাশকতা করবে না। তাদের এটা করতে দেয়া হবে না।’

বিএনপির ঘোষিত কর্মসূচিতে বাধা দেয়া হবে কিনা- এমন প্রশ্নের আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘তারা যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন তার বিশ্বাস কোথায়। শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সরকার সাহায্য করবে। সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা হলে সরকার তাতে কঠোর হবে।’

তবে এবার খালেদা জিয়া কোনো নাশকতার কর্মসূচি নেবে না এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে।’

আরও পড়ুন

সর্বশেষ