শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়যশোরে যুবলীগ নেত‍াকে গুলি করে হত্যা

যশোরে যুবলীগ নেত‍াকে গুলি করে হত্যা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

যশোরে শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিপনকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টার দিকে শহরের ঘোপ বেলতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিপন শহরের ঘোপ ধানপট্টি এলাকার নূর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, যশোরে শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিপন ওরফে টাক শিপন বুধবার রাত ৮টার দিকে শহরের ঘোপ বেলতলা এলাকার সাতক্ষীরা ঘোষ ডেইরিতে বসেছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে মুখমন্ডল ঢেকে দুর্বৃত্তরা এসে তাকে খুব কাছ থেকে গুলি করে।

গুলিবিদ্ধ হয়ে শিপন লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিপনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদ তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আজাহার হোসেন স্বপন জানিয়েছেন, নিহত শিপন শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক হত্যার ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ