শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়যারা সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে : শাহনেওয়াজ

যারা সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে : শাহনেওয়াজ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, বিএনপি অংশগ্রহণ না করায় সহিংসতা হয়েছে। তারা নির্বাচন প্রতিহতের ঘোষণাও দিয়েছিল। কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে কাজ করায় সহিংসতা কম হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরের নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) তিনি এ সব কথা বলেন।

তিনি জানান, যারা সহিংসতা করেছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিচ্ছে। এছাড়া ৫ জানুয়ারির নির্বাচনে সেনাবাহিনীর ওপর যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সে দায়িত্ব সঠিকভাবে পালন করেছে বলেও জানান ইসি মো. শাহনেওয়াজ।

সংরক্ষিত নারী আসনে নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে জোট, দল ও স্বতন্ত্র বিজয়ী প্রার্থীদের অবহিত করে চিঠি দেওয়া হয়েছে। এরপর আইন অনুযায়ী তফসিল ঘোষণা করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ