বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েজাতীয় কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি

জাতীয় কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রী মসজিদের প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) তিনটার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে দুপুর আড়াটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত। জানাজা শেষে ওসমান হাদিকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়।

শহিদ ওসমান হাদির নামাজের জানাজায় অংশ নেন উপধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ, তিন বাহিনীর প্রধানসহ রাজনৈতিক নেতারা।

ওসমান হাদির জানাজার আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ওসমান হাদি তুমি নির্বাচনে অংশ নিতে চেয়েছিলে। নির্বাচন কীভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছ। তিনি বলেন, নির্বাচনের যে পক্রিয়া হাদি শিখিয়ে গেছেন সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি। কীভাবে প্রচারণা চালাতে হয়, কীভাবে মানুষের কাছে যেতে হয়- তুমি সবকিছুর শিক্ষা দিয়ে গেছ। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম।

আরও পড়ুন

সর্বশেষ