বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন

নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন

আপিলের সময়সীমা ২ দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ থেকে ১১ জানুয়ারি, ২০২৬ তারিখের পরিবর্তে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত।

এছাড়া ১২ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি, ২০২৬ তারিখ পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ