ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
জাতীয় সংসদের নতুন সদস্যদের শপথ গ্রহণকে সংবিধান লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপি নেতা বিবৃতিতে বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করে স্পিকার সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি যদি সরকার গঠনের জন্য সংসদ নেতাকে আমন্ত্রণ জানান, তবে তিনিও সংবিধান লঙ্ঘন করবেন।




