মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নেত্রকোনায় কালী মন্দিরে আগুন

নেত্রকোনায় কালী মন্দিরে আগুন

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের বটতলা গ্রামের একটি সর্বজনীন কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েকটি মূর্তির কাপড় ও চুল পুড়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার রাতের কোন এক সয় দুর্বৃত্তরা মন্দিরের সেমিপাকা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। এতে মন্দিরে থাকা মূর্তিগুলোর কাপড় ও চুল পুড়ে যায়। এ সময় দুর্বৃত্তরা কালীসহ দুু’টি মূর্তির কিছু অংশ ভেঙ্গে দিয়ে যায়। বধবার সকালে স্থানীয়রা মন্দিরে প্রার্থনা করতে গিয়ে ঘটনার টের পায়। খবর পেয়ে সদ্য নির্বাচিত স্থানীয় এমপি ছবি বিশ্বাস, পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ও এলাকার আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্থ মন্দিরটি পরিদর্শন করেছেন। তবে বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা বা কেউ গ্রেফতার হয়নি।
উল্লেখ্য, প্রায় দু’সপ্তাহ আগে একই উপজেলার কৈলাটি গ্রামের ঘোষপাড়া এবং মাঝিপাড়ায় আরও দু’টি মন্দিরে আগুন দেয়াসহ মূর্তি ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন গ্রেফতার হয়।

আরও পড়ুন

সর্বশেষ