বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে প্রগতিশীল শক্তিকে সতর্ক ও প্রতিরোধের আহ্বান

যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে প্রগতিশীল শক্তিকে সতর্ক ও প্রতিরোধের আহ্বান

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে প্রগতিশীল শক্তিকে সতর্ক ও প্রতিরোধের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

দিনাজপুর, ঠাকুরগাঁও, যশোর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাড়ি-ঘর, দোকান-পাট, উপাসনালয় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, সহিংসতার জন্য বিএনপি-জামায়তকে দায়ী করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সৈয়দ আশরাফ।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ছদ্মাবরণে বিএনপি-জামায়াত গণতন্ত্রবিরোধী শক্তি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। তারা হরতাল, অবরোধের নামে জনগণকে জিম্মি করে তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের হত্যা, সন্ত্রাস, বোমাবাজিসহ ন্যাক্কারজনক কর্মকাণ্ড মোকাবিলা করেই দেশবাসী ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন সফল করেছে।

বিবৃতিতে সৈয়দ আশরাফ আরও বলেন, দেশের সব অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে এই চিহ্নিত অপশক্তির সব ষড়যন্ত্রকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলার মধ্যদিয়ে প্রতিহত করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ