বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সহিংসতা বন্ধ না হলে কঠোর ব্যবস্থা : খালেদাকে হাসিনা

সহিংসতা বন্ধ না হলে কঠোর ব্যবস্থা : খালেদাকে হাসিনা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেছেন, সহিংসতা চালিয়ে নির্বাচন যখন আটকাতে পারেন নি, কোনোকিছুই আটকাতে পারবেন না। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় গণভবনে ১৪দলের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ক্ষমতায় থেকে যা নেওয়ার নিয়েছেন। এখন দেশকে ধ্বংস করছেন। ব্যবসায়ী তো বিএনপিরও আছে। বিএনপির যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও কি চোখে কিছু দেখেন না।

তিনি আরও বলেন, প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন যখন আটকাতে পারেন নি সেখানে কোনো কিছুই আটকাতে পারবেন না। উন্নত বিশ্বেই খুব কম দেশেই এত শতাংশ ভোট পড়ে।

জনগণ এই ভোট প্রত্যাখ্যান করেছে দাবি বলে দাবি করেছেন খালেদা জিয়া। এই ভোট বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবিও তুলেছেন তিনি। এই দাবিতে টানা অবরোধ চালানোর ঘোষণাও দিয়েছেন তিনি।

শেখ হাসিনা বলেন, “উনি (খালেদা) একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তার খেসারত কেন জনগণ দেবে। উনার তো মানুষকে দেয়ার কিছুই নেই। ক্ষমতায় থাকতে শুধুই নিয়েছেন।” হরতাল-অবরোধের বিপক্ষে অবস্থান নেয়ার জন্য বিএনপি সমর্থক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “নিজেদের ক্ষতির দিকটাও একটু দেখেন।”

রাজনৈতিক সমঝোতার জন্য আলোচনায় আসতে খালেদার প্রতি আহ্বান জানিয়ে হাসিনা বলেন, “দরজা খোলা আছে। জামাত-জঙ্গিদের ছেড়ে আলোচনা করতে আসেন।” প্রধানমন্ত্রী কয়েকটি সংবাদ মাধ্যমের সমালোচনা করে বলেন, “নানা পত্রিকা নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলতে চেয়েছে।” “অনেকে সন্ত্রাসে সহায়তা করছেন। আগুনের ছবি ছাপান, কেউ কেউ দেয়াশলাইও সরবরাহ করছেন।”

নাম উল্লেখ না করে তিনি বলেন, “কিছু মানুষ আছে, অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসলে যাদের লাভ হয়। তারা ভাবে, অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় আসলে তারা পতাকা পাবে।

আরও পড়ুন

সর্বশেষ