ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন। গুলশানে খালেদা জিয়ার বাসভবনে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে আরো উপস্থিত আছেন চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।




