মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়বুধবার সন্ধ্যা পর্যন্ত হরতাল

বুধবার সন্ধ্যা পর্যন্ত হরতাল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনসহ বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার এবং সারাদেশে নেতা-কর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে আগামীকাল বুধবার পর্যন্ত আরো হরতাল ১২ ঘণ্টা হরতাল পালনের কর্মসূচী দেন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এ কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেন।

এর আগে নির্বাচন বাতিল এবং নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দলীয় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে সোমবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত হরতাল ঘোষণা করে ১৮ দলীয় জোট।

আরও পড়ুন

সর্বশেষ