ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
গিনেস বুকে বাংলাদেশের পতাকা।বিজয়ের ৪২তম বর্ষপূর্তিতে বাংলাদেশের তৈরি মানব পতাকাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। সেনা বাহিনীর সহায়তায় গত ১৬ ডিসেম্বর শেরে বাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ মানব পতাকা নির্মাণ করে, যাতে ২৭ হাজার ১১৭ জন মানুষ অংশ নেন।
শনিবার বাংলাদেশ সময় (৪ জানুয়ারী ২০১৪) এ স্বীকৃতির খবর প্রকাশ করা হয় গিসেন ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। http://www.guinnessworldrecords.com/world-records/2000/largest-human-national-flag).
বিশ্বরেকর্ডের জন্য মানব পতাকাটি পাঁচ মিনিট ধরে দেখানোর কথা থাকলেও তা ৬ মিনিট ১৪ সেকেন্ড প্রদর্শন করা হয়। মানব পতাকা তৈরিতে স্কু-কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ ও সেনা সদস্যরা অংশ নেন। গিনেস কর্তৃপক্ষ অনুমোদিত একটি প্রতিনিধি দল এ মানব পতাকা দেখে প্রতিবেদন দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতির খবরটি শনিবার কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট, ফেসবুক ও টুইটারে একযোগে প্রকাশ করে।




