সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়যুক্তরাষ্ট্রও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না

যুক্তরাষ্ট্রও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দশম সংসদ নির্বাচনে পর্যবেক না পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পাসাকি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন। এতে দুই দলকে আরো আন্তরিকতার সাথে আলোচনা করে সৃষ্ট সংকটের সমাধানের আহবান জানানো হয়।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক না পাঠানোর কথা জানানোর পর গতকাল রোববার কমনওয়েলথ মহাসচিবও এক চিঠিতে নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর বিষয়টি নির্বাচন কমিশনকে জানান। কমনওয়েলথ মহাসচিবের চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং পরিবেশ না থাকায় তারা ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণ করবে না। ২ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে কমনওয়েলথ মহাসচিবের কাছে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ