সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

হরতাল অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ, বোমা নিক্ষেপসহ বিভিন্নভাবে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার দুপুরে ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের সময় হাতেনাতে কোনো অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে সহায়তাকারী ব্যক্তিকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।  এছাড়া হাতবোমা ও পেট্রোল বোমা নিক্ষেপের সঙ্গে জড়িতদের হাতেনাতে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি।

ডিএমপি কর্মকর্তা মাসুদুর জানান, নাশকতাকারীদের ধরিয়ে দিতে ৯৩৬২৬৪০, ০১১৯১০০১১০০, ০১৬৭৮০২৪৬৫২ নম্বরে ফোন করে জানানো যাবে। এছাড়া ডিএমপির ইমেইল ঠিকানা ও ফেইসবুক পেইজেও নাশকতাকারীদের সম্পর্কে জানানো যাবে।

আরও পড়ুন

সর্বশেষ