মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংবিধান রক্ষার নামে রাষ্ট্রের মালিক জনগণের ওপর যে নিপীড়ন চলছে : নজরুল...

সংবিধান রক্ষার নামে রাষ্ট্রের মালিক জনগণের ওপর যে নিপীড়ন চলছে : নজরুল ইসলাম খান

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সংবিধান রক্ষার নামে রাষ্ট্রের মালিক জনগণের ওপর যে নিপীড়ন চলছে, তা সর্বকালের সব রেকর্ড অতিক্রম করে যাচ্ছে। জনগণের ওপর যে গুলি চালানো হচ্ছে তা সংবিধান রক্ষা নয়, বরং ক্ষমতায় থাকার অপচেষ্টা।’ সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। যৌথবাহিনীর অভিযানের ছত্রছায়ায় আওয়ামী লীগে সশস্ত্র বাহিনীর তাণ্ডবে সাতক্ষীরা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল।

তিনি বলেন, গণতন্ত্রের নামে নাটক চলছে, নির্বাচনের নামে খেলা চলছে, যে আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে নিরাপত্তা দেবে, তা না করে উল্টো সরকারের নির্দেশে জনগণের ওপর  নির্যাতন চালাচ্ছে। বর্তমানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চলছে তা অতীতের যে কোন রেকর্ড ভঙ্গ করেছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘রবিবার মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ সব ধরনের সহযোগিতা দেবে। আওয়ামী লীগ আর ইসি পরষ্পর পরষ্পরের দায়িত্ব পালন করে যাচ্ছে।’ ‘এরশাদ সাহেব বললেন- তার দল নির্বাচনে অংশ নিচ্ছে না, সুতরাং ইসি যেন কাউকে লাঙ্গল প্রতীক বরাদ্দ না দেয়। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে ইসি বিদ্রোহী প্রার্থীদের লাঙ্গল প্রতীক বরাদ্দ দিয়েছে’ যোগ করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী খুব গুঁছিয়ে বলেছেন, এই নির্বাচনে ১২টি দল অংশ নিচ্ছে। অথচ জামায়াত ছাড়াও ইসিতে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দল রয়েছে।’ ‘বিদেশিরা বলেছে- এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না, মন্ত্রীরা বলেছেন তাতে কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ প্রার্থীরা নিজ এলাকায় যাচ্ছে না, সেটাও সমস্যা নয়। কারণ ইসি তাদেরকে নির্বাচিত ঘোষণা করে দেবেন’ বলেন তিনি।

প্রার্থীদের হলফনামা প্রসঙ্গে তিনি বলেন, হলফনামায় প্রার্থীদের দূর্নীতি বিষয়ে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে সরকার নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে যাতে হলফনামা দেখানো বন্ধ করে দেয়া হয়।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সরকার সংবিধান রক্ষার নামে যে নির্যাতন করছে, সেই নির্যাতন বর্তমান সরকারের একটি কলঙ্কময় অধ্যায়। বিভিন্ন রাষ্ট্র আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এরপরও আওয়ামী লীগ সরকারের কানে পানি যাচ্ছে না। দেশে যাই হোক তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। তিনি বলেন, হেফাজত ইসলাম কোন দল না, আর তাদের সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নেই। কিন্তু সরকার কোন বিরোধী মতকেই সহ্য করতে পারছেনা এটা স্পষ্ট।

আরও পড়ুন

সর্বশেষ