সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়১৯৭৩ সালের নির্বাচন থেকে এ পর্যন্ত সব জাতীয় নির্বাচনেই সেনা মোতায়েন হয়ে...

১৯৭৩ সালের নির্বাচন থেকে এ পর্যন্ত সব জাতীয় নির্বাচনেই সেনা মোতায়েন হয়ে আসছে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একযোগে সারা দেশে সেনাবাহিনী কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। রবিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সেনা মোতায়েন করছি না কেন এ নিয়ে এতদিন তোপের মুখে ছিলাম। সিটি করপোরেশনসহ অন্যান্য নির্বাচনে সেনা মোতায়েন করিনি কেন তা নিয়ে বিরুপ সমালোচনাও হয়েছে। কিন্তু তখন সেনা মোতায়েন কমিশন প্রয়োজন মনে করেনি। আর এখন দেশের পরিস্থিতি অনুযায়ী সেনা মোতায়নের সিদ্ধান্ত নিয়েছি।

সিইসি আরো বলেন, ১৯৭৩ সালের নির্বাচন থেকে এ পর্যন্ত সব জাতীয় নির্বাচনেই সেনা মোতায়েন হয়ে আসছে। এ নির্বাচনেও তাই কমিশন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কারণ সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

কাজী রকিবউদ্দীন বলেন, নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলার পরিস্থিতি বুঝে সব জেলাতেই সেনা মোতায়েন করা হবে। তারা ভ্রাম্যমান হিসাবে সব জেলাতেই ঘুরতে পারবেন। তবে কোন জেলাতে কত সংখ্যক থাকবে তা নির্ভর করবে জেলা আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির সিদ্ধান্তের ওপর। যে জেলাতে যতসংখ্যক প্রয়োজন হবে সেভাবেই মোতায়েন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ