বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননোমানের মরদেহ চট্টগ্রাম আসছে আজ, শুক্রবার বাদ জুমা জানাজা

নোমানের মরদেহ চট্টগ্রাম আসছে আজ, শুক্রবার বাদ জুমা জানাজা

বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জননেতা আবদুল্লাহ আল নোমানের মরদেহ আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় চট্টগ্রাম পৌঁছাবে। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মরদেহ চট্টগ্রাম স্টেডিয়ামে অবতরণ করবে। পরে লাশ রাখা হবে নগরীর কাজীর দেউড়িস্থ ভিআইপি টাওয়ারে। কাল শুক্রবার বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদে আছর নিজ গ্রাম রাউজানের গহিরা হাই স্কুল মাঠে পঞ্চম নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কিংবদন্তিতুল্য এ রাজনীতিককে।

আরও পড়ুন

সর্বশেষ