মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনফেনীতে জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা

ফেনীতে জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

ফেনীতে শনিবার রাতে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা জেলা জামায়াতে ইসলামী কার্যালয়, একটি মাদ্রাসা ও একটি মার্কেটে অগ্নিসংযোগ করেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার গভীর রাতে ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা শহরের ট্রাংক রোডের খাজুরিয়া এলাকায় নির্মান সুপার মার্কেটে অগ্নিসংযোগ করে। এতে ওই মার্কেটটি পুড়ে যায়। মার্কেটের সকল প্রকার নির্মাণ সামগ্রী পুড়ে ভস্মীভূত হয়ে যায়। রড, সিমেন্ট, ইলেকট্রিক সরাঞ্জাম, টিভি, ফ্রিজসহ প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর দুর্বৃত্তরা শান্তি কোম্পানী সড়কের ফালাহিয়া লেনে অবস্থিত জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এবং জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত আল জামেয়াতুল ফালাহিয়া মাদ্রাসায় অগ্নিসংযোগ করে। অগ্নিসংযোগের সময় তারা প্রচুর ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ফাঁকা গুলি ছোড়ে এলাকায় আতংক সৃষ্টি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।

নির্মাণ সুপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন সরকার জানান, রাত ২টার দিকে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা মার্কেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনে জামাল ব্রেডের কারখানা, রাহাত অটো সেন্টারসহ আশপাশের ঘরবাড়ি পুড়ে যায়। জেলা জামায়াতের সাধারণ সম্পাদক একেএম সামছুদ্দীন জানান, ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা অফিসের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় অফিসের পার্কিং এ থাকা একটি মাইক্রো ও ৮টি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়।

জেলা জামায়াতে ইসলামীর আমীর লেপ্টেনেন্ট (অবঃ) একেএম নাজেম ওসমানি দলীয় কার্যালয়, মাদ্রাসা ও ব্যবসায় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের  জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেন, দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন। ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা ধরা হয়েছে। তবে এর পরিমাণ আরো বাড়তে পারে।  ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন নির্মাণ সুপার মার্কেট ও জামায়াত অফিসের আগুনের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ