মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......৯৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

৯৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার রাত সাড়ে সাতটা পর্যন্ত ৯৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন বলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়। কিন্তু রাত সাড়ে আটটায় জানানো হয় এ সংখ্যা একশ’ পৌঁছেছে। এসব আসনে অন্য কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং অফিসার তাদের নির্বাচিত ঘোষণা করবেন।

এর আগে রাত সাড়ে সাতটা পর্যন্ত ইসির জনসংযোগ শাখা থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ৯৩ জন প্রার্থীর বিরুদ্ধে কোন প্রার্থী নেই। এর মধ্যে এরশাদের জাতীয় পার্টির ২ জন, আনোয়ার হোসেন মঞ্জুর জেপি ২ জন এবং ওয়ার্কার্স পার্টির একজন রয়েছে। বাকি ৮৮ জনই আওয়ামী লীগের প্রার্থী।

আরও পড়ুন

সর্বশেষ