মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলের বৈঠক, বেশ কিছু প্রস্তাব

চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলের বৈঠক, বেশ কিছু প্রস্তাব

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চলমান রাজনৈতিক সংকট নিরসনে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকার নিয়ে ঐক্যমতে পৌঁছতে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধিদের তৃতীয় দফা সংলাপ সন্ধ্যা সোয়া ছয়টায় শেষ হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে তারা গুলশানে জাতিসংঘের এক কর্মকর্তার বাসায় বৈঠকে বসেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাংবাদিকদের বলেন, টানা দুই ঘণ্টার বৈঠকে দুই দলের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব তুলে ধরা হয়েছে। এখন এসব প্রস্তাব নিয়ে দুই দলের নেতারা নিজ নিজ দলীয় প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এ বৈঠকের পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের জন্য আমরা আওয়ামী লীগ নেতাদের কাছে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছি। তারাও বেশ কিছু প্রস্তাব দিয়েছে। এখন এসব প্রস্তাব আমরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে তুলে ধরবো। এরপর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ তিন নেতা ছিলেন। এরা হলেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আবুদল মঈন খান ও বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ