মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সিলেটে ৫৬ রাউন্ড গুলিসহ শিবির ক্যাডার আটক

সিলেটে ৫৬ রাউন্ড গুলিসহ শিবির ক্যাডার আটক

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সিলেটে একটি রাইফেল ও ৫৬ রাউন্ড গুলিসহ আবদুর রহিম নামে এক শিবির ক্যাডারকে আটক করেছে বিজিবি ও পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার লামা হাজরাই নামক স্থানে তল্লাশি চৌকি বসিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে বলে মহানগর পুলিশ জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আয়ুব জানান, দক্ষিণ সুরমার লামা হাজরাই নামক স্থানে পুলিশ ও বিজিবি চৌকি বসিয়ে মোটরসাইকেল তল্লাশি করছিল। এসময় মোটরসাইকেল আরোহী আবদুর রহিমের শরীর তল্লাশি করে একটি রাইফেল ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার মোটরসাইকেলটিও। তার বিরুদ্ধে মহানগর পুলিশের বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে বলে জানান আয়ূব।

আরও পড়ুন

সর্বশেষ