বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......এবার বৃটিশ মন্ত্রী ওয়ার্সি ঢাকা আসছেন

এবার বৃটিশ মন্ত্রী ওয়ার্সি ঢাকা আসছেন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চলমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে ২ দিনের সফরে বাংলাদেশ আসছেন যুক্তরাজ্য সরকারের সিনিয়র ফরেন অফিস মিনিস্টার ব্যারনেস সাঈদা ওয়ার্সি। আগামী ১১ ডিসেম্বর তিনি ঢাকা এসে পৌঁছবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। ওয়ার্সি তার সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করবেন বলে জানা গছে। বৃটিশমন্ত্রী ওয়ার্সি ১২ ডিসেম্বর গণমাধ্যমকর্মীদের সাথে ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনে এক সংবাদসম্মেলন করবেন বলে জানিয়েছে কমিশন সূত্র।

আরও পড়ুন

সর্বশেষ