বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়দলের শীর্ষনেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

দলের শীর্ষনেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ দূত ও রাজনীতি বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।

বৈঠক শেষে খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। রাত ৯টায় বৈঠক শেষ হয়। বৈঠকে শেষে কোন সিদ্ধাতের কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। তবে দলীয় সুত্র জানায়,আগামীকাল এই দুইদিনের আলোচনা সকল বিষয়ে জানানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীর স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী,ড.খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও,ওসমান ফারুখ, রিয়াজ রহমান, সাংবাদিক মাহফুজ উল্লাহ। এর আগে সোয়া ৬টা থেকে ৭টা পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তারানকো।

বৈঠকে কি আলোচনা হয়েছে এ বিষয়ে সাংবাদিকদের কিছু জানানো হয়নি। বৈঠক শেষে বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি খালেদা জিয়ার বাসভবনের সামনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তিনি শুধু বলেন, “এখন কিছু বলা যাবে না।সময়ের পরিপ্রেক্ষিতে সব কিছু জানতে পারবেন।

আরও পড়ুন

সর্বশেষ