সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদসারা বিশ্বপশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব মারা গেছেন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব মারা গেছেন

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টার দিকে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর কিছুদিন সক্রিয় রাজনীতিতে থাকলেও এক যুগের বেশি সময় আগে রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে কলকাতার পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি মারা যান।আজ সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার ছেলে সুচেতন ভট্টাচার্য।

পরিবার সূত্রে জানা যায়, গত তিনদিন জ্বরে ভুগছিলেন সাবে এই মুখ্যমন্ত্রী। তবে অবস্থা স্থিতিশীল ছিল। আজ সকালে জ্বর বাড়ে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়। কিন্তু সেই সময় দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিওপিডির অ্যাটাক হয়। ফলে স্যাচুরেশন লেভেল নামতে শুরু করে। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

১৯৪৪ সালের ১ মার্চ জন্ম বুদ্ধদেবের। পাঁচ দশকের বর্ণময় রাজনীতিতে উজ্জ্বল নাম বুদ্ধদেবের। দীর্ঘদিন ধরে পলিট ব্যুরোর সদস্য ছিলেন তিনি। ২০১১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে বাম দুর্গের অবসান ঘটে। ৩৪ বছরের বাম জমানার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ১১ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে পরাজয়ের পর সক্রিয় রাজনীতি থেকে ক্রমশই দূরে সরে যেতে থাকেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৭২ সালে সিপিএমের রাজ্য সম্পাদক হয়েছিলেন বুদ্ধদেব। ১৯৭৭ সালে কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে প্রথম বার বিধায়ক হিসাবে নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব। ১৯৯৯ সালে উপমুখ্যমন্ত্রী হন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ