মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচন হবে : সৈয়দ আশরাফ

ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি নির্বাচন হবে : সৈয়দ আশরাফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি নির্বাচন হবে। শনিবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আশরাফ বলেন, তার সঙ্গে আমাদের কয়েক দফা আলোচনা হবে। ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তিনি বলেন, প্রথম দফায় আলোচনা ফলপ্রসূ হয়েছে। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ও সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক খান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ