মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউএকনেক পুনর্গঠন

একনেক পুনর্গঠন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নবগঠিত সর্বদলীয় সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারপারসন ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে বিকল্প চেয়ারম্যান করে ১৩ সদস্যের জাতীয় অর্থনৈতিক পরিষদের  নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে। সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে।

কমিটিতে আছেন, পরিকল্পনামন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) একে খন্দকার, ভূমিসহ দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আমির হোসেন আমু, শিল্পসহ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিসহ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মতিয়া চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন, স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ, শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ‍পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার(২১ নভেম্বর’২০১৩) বিকেলে প্রধানমন্ত্রী, ২১ মন্ত্রী ও ৭ প্রতিমন্ত্রীর নাম ও দফতর উল্লেখ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার গেজেট প্রকাশ করা হয় এবং দফতর বণ্টন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ