ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্বাচনকালীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকালীন মন্ত্রিসভার সব কার্যপত্র নতুন ও পুরাতন মন্ত্রীদের দফতরে রোববার পাঠানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার সময় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিবাচনকালীন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, নির্বাচনকালীন মন্ত্রিসভার বৈঠকে জাতীয় নির্বাচনের আচরণবিধি সংশোধন আইন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়া অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। রোববার সচিবালয়ে নতুন ও পুরানো মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অফিস করেছেন।




