প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলোর আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেলাম। ইসির কাজটা হচ্ছে ভোট আয়োজন করা। কেউ ভোট দিতে আসবেন কি আসবেন না সেটা দেখা আমাদের কাজ নয়।
রোববার (৭ জানুয়ারি) রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকাল ৮টা ৩৯ মিনিটে তিনি ভোট দেন। এরপর ভোটার উপস্থিতি কম কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
কাজী হাবিবুল আউয়াল বলেন, আমি এই মাত্র আমার ভোট প্রদান করেছি। আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভালো লাগছে; যে ভোট গ্রহণ শুরু হয়েছে। পাঁচ বছর পর-পর জাতীয় সংসদের এই ভোটটি হয়।
তিনি বলেন, আর নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটলে সেটা আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দেখবেন।




