সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়মিরপুর স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে আইসিসির নিষেধাজ্ঞা জারি

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে আইসিসির নিষেধাজ্ঞা জারি

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

আগামী বছরের বিশ্বকাপ টি-২০ আসরের মূল ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠেই টি-২০  বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ এই মাঠেই অনুষ্ঠিত হবে।

আগামী ২০১৪ সালের ১৬ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত চলবে টি-২০ বিশ্বকাপ। তাই মূল স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মাসে মাত্র ৮টি ম্যাচ আয়োজনের শর্ত জুড়ে দিয়েছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

বিষয়টি নিশ্চিত করে ভেন্যু ম্যানেজার আবদুল বাতেন বলেন, টি-২০ বিশ্বকাপের আগে এক মাঠে মাসে ৮ দিনের বেশি খেলা যাবে না। এটা আইসিসির নতুন নিয়ম। আইসিসি এই নতুন নিয়মের কারণে এশিয়া কাপসহ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের তিন দিনের ম্যাচের একাধিক শিডিউলের পরিবর্তন হবে। পাশাপাশি বিসিএলের পরিবর্তে যদি নতুন কোনো ফরম্যাটের ম্যাচ আয়োজন হয় সেই ম্যাচগুলোও ঢাকার বাইরে চলে যাবে।

জানা গেছে, এশিয়া কাপের প্রথম তিনটি ম্যাচ নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচ হবে ভারত ও বাংলাদেশের। এরপর আরও দুটি ম্যাচ। পরবর্তী ম্যাচগুলো মিরপুরেই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ