সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মহাজোট সরকারেরই অন্য রূপ সর্বদলীয় সরকার : হান্নান শাহ

মহাজোট সরকারেরই অন্য রূপ সর্বদলীয় সরকার : হান্নান শাহ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বর্তমান যে সরকার রয়েছে তাকে সর্বদলীয় সরকার না বলে এখন বহুদলীয় সরকার বলছে আওয়ামী লীগ। কিন্তু এটা মহাজোট সরকারেরই অন্য একটি রূপ। নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভার অধীনে নির্বাচন সম্ভব নয় এবং সে নির্বাচন ১৮ দলীয় জোট করতে দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত ‘জনতার প্রশ্ন-সংবিধান কার স্বার্থে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সরকারকে উদ্দেশ্য করে তিনি, আপনাদের কারণে আমাদের দেশের মানুষের কোনো ক্ষতি হোক তা আমরা চাই না। কিন্তু এই সরকার বেশি দিন থাকলে বাইরে কোনো একটি শক্তি হস্তক্ষেপ করতে পারে এবং আমাদের স্বাধীনতা হরণ করতে পারে।

বিএনপির এ নেতা বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশকে নিয়ে কথা হয়েছে। তাদের ক্ষমতা কতোটুকু প্রধামন্ত্রী জানেন। যদি না জেনে থাকেন তবে প্রধানমন্ত্রীকে বলবো এখনি জেনে নিন। এরশাদ প্রসঙ্গে তিনি বলেন, আজ দেশের মানুষ তাকে এতোটাই ঘৃণা করে, তাকে থুথু দিয়ে সেই থুথুও নষ্ট করতে চায় না।

এখন নতুন খেলা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হঠাৎ প্রধানমন্ত্রী আমাদের মহাসচিবকে তাদের সাধারণ সম্পাদকের সঙ্গে সংলাপের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের মহাসচিবকে নির্দেশ দেয়ার তিনি কে। তার কথা এখন বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। বিশিষ্ট শিক্ষাবিদ নূরুল আফসার বাহাদুরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংবিধান বিশেষজ্ঞ ড. তুহিন মালিক, বিশিষ্ট কলামিস্ট ড. নয়ন বাঙ্গালী প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ