সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়কোথায় যাবেন পথ খুঁজে পাচ্ছেন না এরশাদ

কোথায় যাবেন পথ খুঁজে পাচ্ছেন না এরশাদ

কোথায় যাবেন পথ খুঁজে পাচ্ছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, নির্বাচনের প্রশ্নে তিনি অন্ধকারে আছেন। নির্বাচনে অংশ নিলে তাঁকে সবাই বেঈমান বলবে। নির্বাচনে অংশ না নিলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় যুব সংহতির কাউন্সিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এরশাদ নেতাদের বলেন, ‘মহাজোটের মধ্যে ছিলেন আমার ভাই (জি এম কাদের), তিনি পদত্যাগ করেছেন। কাজেই মহাজোটের সঙ্গে সেভাবে আমাদের সম্পর্ক নেই। দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে নতুন জোটের ঘোষণা দেওয়া হবে।’ এর আগে গত বৃহস্পতিবার ছাত্রসমাজের অনুষ্ঠানে এরশাদ শিগগিরই নতুন জোট ঘোষণার কথা বলেছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ