সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবাঁশখালীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়েছে শিবির

বাঁশখালীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়েছে শিবির

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল এলাকায় সাজ্জাদুল ইসলাম মাসুদ (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়েছে শিবির কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার দিকে  চাম্বল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাসুদ আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটনের অনুসারী।

স্থানীয় সুত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চাম্বল বাজার এলাকায় মোটর ‍সাইকেল গতিরোধ করে মাসুদের ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে শিবিরের সন্ত্রাসীরা। এসময় তার মোটরসাইকেলটিও ভাঙচুর করে তারা। স্থানীয় লোকজন মাসুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান বলেন, চাম্বল বাজার এলাকায় একদল শিবির কর্মী মাসুদের মোটরসাইকেল গতিরোধ করে তার ওপর হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
প্রসঙ্গত রবিবার রাতে লোহাগাড়া উপজেলার বারআউলিয়া ডিগ্রি কলেজ সভাপতি বাপ্পীকে জবাই করে হত্যা করে শিবিরের সন্ত্রাসীরা।
আরও পড়ুন

সর্বশেষ