সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে চলছে হরতালের তৃতীয় দিন

গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে চলছে হরতালের তৃতীয় দিন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিরোধী জোটের ডাকা টানা ৮৪ ঘণ্টা হরতালের তৃতীয় দিন চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে মিছিল বের ১৮ দলের নেতাকর্মীরা। হরতাল চলাকালে তারা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও গড়িতে আগুন দেয়ার চেষ্টা করে।

সকাল ৭টার দিকে মধ্যবাড্ডায় একটি বাসে হরতাল সমর্থকরা আগুন দেয়। খবর  পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এদিকে সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর বেগুনবাড়ি চার নম্বর গেইট এলাকায় হরতালকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং ছয়-সাতটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এছাড়া সকালে ভাষানটেক এলকায় স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে মিছিল করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। টানা হরতালের কারণে সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঢাকা। জনজীবনে নেমে এসছে স্তবিরতা। এদিকে তৃতীয় দিনের হরতালে রাজধানীর যানবাহন চলাচল ছিল খুবই কম। বন্ধ ছিল বেশির ভাগ বিপণিবিতান ও শপিং মল।

রাজধানীর প্রধান টার্মিনাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।  রেল ও লঞ্চ চলাচল  বিঘিœত হয়েছে। উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শুক্রবার বিকালে তৃতীয় দফা ৭২ ঘন্টা হরতাল আহ্বান করে বিরোধী জোট। এরপর শুক্রবার রাতে বিএনপির শীর্ষ ৫ নেতাকে গ্রেপ্তার করায় হরতাল ১২ ঘণ্টা বাড়িয়ে ৮৪ ঘণ্টা করা  হয়। রোববার সকাল ৬টায় শুরু হওয়া হরতাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে।

আরও পড়ুন

সর্বশেষ