মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে রদবদল

সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে রদবদল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কিছু পদে রদবদল করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির সামরিক সচিবসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে এ রদবদল আনা হয়। জানা যায়, সেনা সদর দফতরের ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল আবুল হোসাইনকে রাষ্ট্রপতি আবদুল হামিদের সামরিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই পদে ছিলেন মেজর জেনারেল ফখরুদ্দিন।

মেজর জেনারেল পদে উন্নীত হয়ে সেনা সদর দফতরের সামরিক সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৬ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার ওয়াকার-উজ-জামান। এর আগে এই পদে ছিলেন মেজর জেনারেল আবদুর রহমান।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডিশনাল ডিজি) কর্নেল মুজিবকে ঢাকা সেনানিবাসের ৪৬ ব্রিগেড কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সাথে তাঁকে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করা হয়েছে।

প্রেষণে থাকা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) এর পরিচালক কর্নেল সোহেলকে ব্রিগেডিয়ার পদে উন্নীত করে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই পদে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মাকসুদ।

সাভার সেনানিবাসের ৮১ ব্রিগেডের কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সারফুদ্দিন। এর আগে এই পদে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শিকদার। শিকদার বর্তমানে কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ইতুরি ব্রিগেডের কমান্ডার হিসেবে নিযুক্ত হয়েছেন। আর ব্রিগেডিয়ার জেনারেল আনিসকে আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ