সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সিলেটে আ.লীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২, গুলিবিদ্ধ ১৫

সিলেটে আ.লীগের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২, গুলিবিদ্ধ ১৫

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সিলেটের কোম্পানীগঞ্জ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার সন্ধ্যায় বিবদমান আফতাব আলী কালা মিয়া গ্রুপ ও আব্দুল আলী গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।তারা হচ্ছেন-আব্দুল আলী গ্রুপের হরমুজ আলী(৬০) এবং আপ্তাব আলী কালা গ্রুপের রুহুল আমিন(৩০)।

সংঘর্ষে দু’পক্ষের গোলাগুলিতে ২০/২৫ জন লোক আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার সঙ্গে তারই নিকট আত্মীয় এলাকার প্রভাবশালী আব্দুল আলীমের বিরোধ চলছিলো। এ নিয়ে এর আগেও বহুবার দুই পক্ষ মুখোমুখি হয়। গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এরই জের ধরে বিকেলে দু’পক্ষের শত শত মানুষ লাঠিসোটা নিয়ে মুখোমুখি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের সংঘর্ষের সময় প্রচন্ড  গোলাগুলি শুরু হলে হরমুজ আলীর ও রুহুল আমীন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় আরও ১৫ জন গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন

সর্বশেষ