সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......নিরাপত্তার অজুহাতে খালেদা জিয়াকে গৃহবন্দির পাঁয়তারা চলছে : রিজভী

নিরাপত্তার অজুহাতে খালেদা জিয়াকে গৃহবন্দির পাঁয়তারা চলছে : রিজভী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসনের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে নিরাপত্তার অজুহাতে যে অবস্থা সৃষ্টি হয়েছে তা কুমীরের কান্নার মতো। এই নিরাপত্তার অজুহাতে খালেদা জিয়াকে গৃহবন্দির পাঁয়তারা চলছে কি না, দেশের জনগণ তা জানতে চায়।

আজ  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ক্ষমতাসীন সরকার জনবিছিন্ন হয়ে বিরোধী দলকে দমন নিপীড়নের মাধ্যমে যেনতেনভাবে ক্ষমতায় যেতে চায়। সরকার গণঅভ্যুত্থান ঠেকাতে মরিয়া হয়ে বিরোধী দলের শীর্ষ নেতাদের আটক করেছে বলে অভিযোগ করেন তিনি।

হরতাল প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশের মানুষ আজ এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পেতে রাজপথে নেমে এসে হরতালকে স্বতঃস্ফূর্তভাবে সফলতায় পরিণত করেছে। এ সময় তিনি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের বাসায় ককটেল মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

১৮ দলের ডাকা চার দিনের হরতালের প্রথম দিনে বিএনপির কার্যালয়ে সামনে সকাল থেকে কোনো নেতা-কর্মী নেই। রিজভী রাতে কার্যালয়ের ভেতরে ছিলেন। বিএনপি অফিসের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ