সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ রোববার থেকে শুরু হয়েছে। আ. লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরুএজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করেন।  এর মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দলীয় প্রার্থী বাছাই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনাও ঘটছে।  বিএনপিসহ ১৮ দলীয় জোটের লাগাতার ৮৪ ঘণ্টা হরতালের মধ্যেই মনোনয়ন ফরম বিতরণ ও জমা নেওয়ার এ কার্যক্রম শুরু করল ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মনোনয়ন ফরম বিতরণ শুরু উপলক্ষে রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ জানান, ১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আগ্রহী প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থেকে নির্ধারিত মূল্য ২৫ হাজার টাকার বিনিময়ে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।  তবে প্রয়োজনে পরবর্তীতে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানো হতে পারে বলেও সংবাদ সম্মেলনে জানান সৈয়দ আশরাফ।

তিনি জানান, মনোনয়ন ফরম বিতরণ ও জমা নিতে দলীয় কার্যালয়ে সাতটি বিভাগের জন্য পৃথক বুথ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নিজ নিজ বিভাগীয় বুথ থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও তা জমা দিতে পারবেন। দলের কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক ও নগর নেতারা আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করবেন এবং জমা নেবেন।

আরও পড়ুন

সর্বশেষ