সোশ্যাল ইসলামী ব্যাংকের সিলেট অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের সকল কর্মকর্তার অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা স্থানীয় একটি হোটেলে ০৫ মে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অন্যান্যের মধ্যে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নুল আবেদীন, ইভিপি ও ট্রেড ফাইন্যান্স বিভাগের প্রধান আবু রুশদ ইফতেখারুল হক, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোঃ মনিরুজ্জামান, এসএমই বিভাগের প্রধান সাদাত আহমদ খান ও সিলেট অঞ্চলের প্রধান সাইফ আল আমীনসহ উক্ত অঞ্চলের শাখা প্রধান ও উপশাখার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সকলকেই জবাবদিহীতার মধ্যে কাজ করতে হবে উল্লেখ করে বলেন, এবছর ব্যাংকের গৃহীত কর্মকৌশল বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমরা সকল সূচকেই ইতিবাচক ধারায় আছি। ব্যাংকের এই ধারা অব্যাহত রাখার জন্য সকলকে স্বতঃস্ফুর্তভাবে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।




